লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
বংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বি এসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যলয়ের আয়োজনে ২০ শে মে ২০২৪ সোমবার সকাল সাড়ে ৯ টার সময় রাজশাহী বিভাগীয় বিএসটিআই এর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিনিয়ার জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে টেকসই ভবিষ্যৎ নির্মাণে আজকের পরিমাপ এ প্রতিবাদ্য সামনে রেখে বিশ্ব মেট্রোলজি দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব ) ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর তিনি বেচাকেনা ও ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫ ) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুনিম ফেরদৌস, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, খাদ্যে ভেজাল এবং মাপে কম দিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা ব্যক্ত করে তিনি বক্তব্যের ইতি টানেন। মূল প্রবন্ধক উপস্থাপক ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আরিফুল ইসলাম নাহিদ উনি পরিমাপ বিষয়ে ব্যখ্যাসহ বিস্তারিতভাবে সচেতনতামূলক বক্তব্য রেখে তিনি কথা বলা শেষ করেন। এ সময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট সংবাদকর্মী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরী সহ রাজশাহী বিভাগের অন্যান্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রলজি দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার টানানো হয়।
