১০ জুলাই রোজ সোমবার বেলা ১১ টায় রহমতপুর বাঘেরকান্দা বাইপাস রওযাতুল কুরআন এতিমখানার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর
মোঃ আবুল বাশার, তালতলা, জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদ্রাসার মোহ্তামিম আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা আব্দুর রহমান হাফিজ্জী ( দাঃ বাঃ), মাইজবাড়ী ছাওতুল হেরা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী ( দাঃ বাঃ) এবং এলাকার মুসল্লী সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
