মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে অবস্থিত সকল অবৈধ দোকানপাট সহ অন্যান্য স্থাপনা সরানোর নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, আগামী ২০ ডিসেম্বর ২০২৪ এর মধ্যে সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরালে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকল স্থাপনার মালিকগণকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

এই সিদ্ধান্তটি ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জারি করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *