২৫ জুন সকাল ১০ ঘটিকায় সদ্য যোগদানকৃত রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) বঙ্গবন্ধু চত্বর, রংপুরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার সহ অফিসার ইনর্চাজবৃন্দ।
