মোঃ ইমরুল আহসান
২২ জুন পিবিআই, ময়মনসিংহ জেলার কনফারেন্স রুমে অত্র ইউনিটের মে/২৩ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অদ্যকার এই অপরাধ সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, ময়মনসিংহ জেলা। উক্ত সভায় পুলিশ সুপার অত্র ইউনিটে তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা করেন ও মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তাঁর মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
অদ্যকার এই অপরাধ সভায় পুলিশ সুপার, প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচিত ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করায় এসআই অমিতাভ দাসকে বিশেষভাবে পুরস্কৃত করেন।
