মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৪ মে ২০২৬) বিকাল ৩টা ২৫ মিনিটে দামোদরপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে দামোদরপুর গ্রামের মোকছেদ আলীর মুদি দোকানের সামনে থেকে মোঃ বাবু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩,০০০ টাকা।
গ্রেফতারকৃত মোঃ বাবুর বাড়ি রংপুর মহানগরীর মধ্য পীরজাবাদ রহমতপাড়া এলাকায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *