মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরের কোতয়ালী থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত চারজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২০ এপ্রিল বিভিন্ন সময়ে কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪৩৫/২৪, জিআর-১২৮/১৯ এবং সিআর সাজা-১২৮৩/২৪ মামলার পরোয়ানাভুক্তসহ মোট চারজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামীও রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হিরা (২৮), মোঃ হৃদয় ওরফে মালেক, মোঃ আব্দুর রহিম এবং মোঃ মনিরুজ্জামান নয়ন। তারা সকলেই রংপুর মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে অংশ নেন এসআই মোঃ আব্দুল্লাহ বিন কাশেম, এসআই সাদ্দাম হোসেন, এসআই বিষ্ণুপদ রায়, এসআই মাসুদ রানা, এএসআই হাসানুর রহমান ও এএসআই মোখলেসুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
