মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৯ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে রাকিব নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর আসামীরা পলাতক থাকলেও পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম র‍্যাব-১৩ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে রংপুর মহানগরীর মডার্ণ মোড় এবং জেলার মিঠাপুকুর এলাকা থেকে মামলার ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মমিন মিয়া (৪২), মোছাঃ সুইটি বেগম (৩৫) এবং মোঃ আঃ মজিদ (৩১)। তারা সবাই রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রবার্টসনগঞ্জ তাঁতীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *