মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এনজিআর-০৪/১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ আসাদুজ্জামানকে রংপুর মহানগরীর নিউ কেল্লাবন্দ এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *