৯ জুলাই বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজ বাসভবন হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে ময়মনসিংহের ভালুকা থানাধীন তেপান্তর রিসোর্টে বিকাল ১৭:৩০ হতে ১৮:৪৫ পর্যন্ত সংক্ষিপ্ত যাত্রাবিরতি গ্রহণ করেন। এ সময় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম ও জেলা প্রশাসক মো: মোস্তাফিজার রহমান সেখানে এই প্রবীণ রাজনৈতিক ব্যাক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রাক্তন রাষ্ট্রপতি নিজ অভিজ্ঞতার আলোকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসক কে জেলার আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *