মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার কেশরহাট পৌরসভা এলাকার কালীতলায় হাসেন কোল্ড স্টোরেজের উত্তর পাশে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ২৫-৮০০৪ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তবে তাৎক্ষণিকভাবে গাড়ির চালক ও যাত্রীদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *