অপরুপা তুমি
মোঃ সারোয়ার জাহান সোহাগ

চলে এলাম একাকী নির্জন দ্বীপেতে
লাখো বৃক্ষের সমারোহতে
অবাক মনে চেয়ে থাকি অপার প্রকৃতিতে ।
সাদা ও নীল আকাশের সমাহারে
মৃদু ও গতিশীল মুক্ত সমীরে
দেখি তোমাকে অপলক মায়ার তরে।
হাজারো পাখির সুমধুর গানে
লাখো বৃক্ষের পাতার ঘর্ষণে
মিস্টি সুর মেতে উঠে এ ভুবনে।
খানিক দূরে দেখি অতুলনীয় কাননে
অপরুপা মিস্টি এক মেয়ের আগমনে
অভিভূত আমি দেখি তাকে নির্জনে।
তোমায় দেখি যেন অতিপ্রাকৃতে
সৌন্দর্য যেন রয়ে যায় নিভৃতে।
দেখি তোমার শোভিত ঠোঁটে মিস্টি হাসি
যেন ভাসে তোমার সৌন্দর্য অবিনাশী।
দেখি তোমার উচ্ছাসমাখা নয়নে
তোমার চোখের সৌন্দর্য দেখি সুনিপুণে।
এতো ভাষাময় চোখ দেখি নাই জীবনে
রয়ে যাবে সৌন্দর্য চিরন্তনে।

যদি তোমাকে ভালোবাসার কথা সারাজীবন পারতাম বলতে তোমাকে সারাজীবন ভালোবেসে যেতাম নিভৃতে ।
যদি যেতাম পাশাপাশি তোমার সনে
সুন্দর পরিবেশে আমাদের আঙ্গুলের আলিঙ্গনে।

রচিত হবে কালজয়ী প্রেমের নব উপদানে
দেখবে সবাই এ আসনে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *