ম্যাপল গাছ ও তুমি
মোঃ সারোয়ার জাহান সোহাগ
তাকিয়ে থাকি অপরুপ ম্যাপল গাছেতে
পরম সৌন্দর্য দেখি যেন নিভৃতে
প্রেমিকাকে দেখি যেন অতিপ্রাকৃতে!
তুমি কেন এতো সুন্দর এ ভূধরে !
হারিয়ে যাই লাল ম্যাপল গাছের ছোয়াতে
পানি জলাবদ্ধ থাকে না তোমার গোড়াতে।
দেখি রক্তাক্ত লাল যেন তোমার ভালোবাসার প্রতীকে।
সৌন্দর্য ছড়িয়ে তুমি চারদিকে ।
তোমার ডালে পাখির কিচির মিচিরে
মৃদু ও গতিশীল তোমার সমীরে
পরম সৌন্দর্য ছেয়ে যায় এ ভূধরে।
পাখিরা গেয়ে যায় গান মাধুরীতে
মাধুর্যময় গাছ দেখি এ মহীতে।
এতো সৌন্দর্য দেখি নাই জীবনে হারিয়ে যাই সৌন্দর্যের গহীনে ।
তুমি তার চেয়েও অনেক সুন্দরী
ছড়িয়ে থাকে যেন তোমারই রুপ মাধুরী ।
