তুমি ও কবিতা তোমার চমৎকার কবিতা পড়ে
গভীর মনে গেলাম হারিয়ে ধীরে ধীরে স্বর্গীয় ভূবনে । আমার হারানো কবিতা পাচ্ছিলাম না ফিরে, পাচ্ছি ফিরে ধীরে ধীরে । তুমি পাশে আছো বলে বারবার মনে যেতে চায় হারিয়ে মায়াময় কবিতার ভূবনে । মহান সৃষ্টিকর্তার আদেশে তুমি যদি থাকো পাশে, দুজনে লিখে যাবো চিরকাল প্রতিদিন পাবো কবিতার সকাল ।
