বিপ্লব
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
হে বিপ্লব তুমি বিজয়ের জয়গান
জ্বরাজীর্নতা ভেঙে নবসৃষ্টিতে চির বলীয়ান ।
তুমি মহাপ্রলয়ংকারী ঝড়,
অন্যায় অনিয়ম তেমা দেখে কাপে থরথর ।
তুমি আসো ফিরে লক্ষ কোটি মানুষের ভীরে
নিমিষেই দুর্লভ বিজয় আনো কেড়ে।
হে বিপ্লব আছি মোরা চরম নির্যাতনে
হিংসা,
লোভ আরন নিপীড়নে,
মানুষ জীবন কাটায় চরম কষাঘাতে।
হে বিপ্লব আরেকবার তুমি এসো ফিরে,
অন্যায় অত্যাচার দূর করে শান্তি বয়ে আনো অকাতরে ।
আমি বিপ্লব আমি হুংকার
আমি অকতোভয় আমি বিজয় ঝংকার আমি ধ্বংস আমি শক্তি, আমি সৃষ্টি আমি মুক্তি।
আমার প্রিয় রং লাল আর সাদা থাকে আমার সাথে সদা। আগমনে লাল করি ধারন প্রস্থানে সাদা করি দান। আসি আমি সৃষ্টিকর্তার আদেশে,
মহাশক্তি নিয়ে ফিরি বিজয়ী বেশে।
