ফরিদপুরের খলিলপুর গুচ্ছগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৫ বছর আগে এক নারী শ্রমিকের সঙ্গে বিয়ে হয় এক রিকশাচালক। ১৭ বছর ও ১৫ বছর বয়সী তাদের দুটি মেয়ে রয়েছে। গত বছরের ১৫ মে রাতে ওই ব্যক্তি ছোট মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর গত ১৬ মে তার গর্ভে একটি মেয়ে শিশুর জন্ম হয়। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পরে মঙ্গলবার ওই নারী এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও ভিকটিম মেয়েটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পরে মঙ্গলবার দুপুরে নাসির শেখকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাহবুবুল করিম।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *