স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার সাথে ধাক্কাধাক্কি বাঁধে ৪-৫ জনের একদল মহিলা-পুরুষ সঙ্গে মূহুর্ত্তের মধ্যে বৃদ্ধ রাশিদা বেগমের (৬০) উঠানো ৭৫ হাজার টাকা গায়েব হয়ে যায়। ঘটনাটি পৌরসভার ইসলামী ব্যাংক হতে টাকা উঠিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা তামাকপট্রি রোডের মেসার্স স্বপ্ন ট্রেডার্সের সামনে থেকে মঙ্গলবার দুপুরে ঘটে। পরে ওই মহিলা মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দিলে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ জানান, বৃদ্ধার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে বৃদ্ধাকে সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন বাজারসহ আশেপাশের এলাকায় খোঁজাখুজির পর পৌরসভার নাপিতখোলা সিএনজি স্ট্যান্ড থেকে মমতা বেগম (৬০) ওরফে ঝর্ণা বেগম কে মঙ্গলবার সাড়ে ৩ টার দিকে আটক করা হয় এবং দেহ তল্লাশী করে আসামীর কোচা থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামী ৪-৫ জনের একটি দলে ৫ বছর যাবত এধরনের কাজ করে আসছিল বলে স্বীকার করে। বুধবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
