মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাককে অপর একটি চলন্ত ট্রাকের ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়’টার দিকে ঘটনাটি ঘটে।

উপজেলার চৌদ্দ মাইল প্রেট্রোল পাম্পের সামনে ঘটনার সূত্রপাত। ট্রাক দু’টিতে সিমেন্ট এবং ইট বোঝাই ছিল, পিরপালে মুড়ানো।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এমন তথ্য নিশ্চিত করেন।

একটি ট্রাক অপর ট্রাকে ধাক্কা দিয়ে প্রায় ২৫ গজ সামনে ঠেলে নিয়ে যায়। দাঁড়িয়ে থাকা ট্রাকটি অপর একটি ট্রাক্টর /স্কেভেটরকে ধাক্কা দিলে সেটিও ঘুরে স্থানচূতি ঘটে। বিকট শব্দ হলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে সামান্য আঘাত প্রাপ্ত হলেও ট্রাকের ড্রাইভার-হেল্পার অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁড়িয়ে থাকা ট্রাক যার নম্বর রাজ মেট্রো ট-১১-০২৮৫ কে পিছন দিক থেকে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ট ২০-০৩৪৮ নম্বর ট্রাকটি।

উল্লেখ্য ধাক্কা দেয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

স্থানীয়দের ভাষ্য সামান্যর জন্য প্রাণহানি হয়নি। অসতর্ক ড্রাইভারকে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *