মাহবুবুল আলম সোহাগ
ময়মনসিংহ
আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান মাহবুব।
একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। বিগত দিনগুলোতে উন্নয়ন বঞ্চিত হয়েছে ২৯নং ওয়ার্ডের মানুষ। তাদের ভাগ্যের চাকায় নতুনভাবে জোয়ার আনতে আমি কাজ করবো।’
জানা যায়, ময়মনসিংহ সিটির উজানবাড়েরা, গন্দ্রপা, কলপা,দাপুনিয়া, হাড়গুজিপাড় গ্রাম নিয়ে গঠিত ২৯ নং ওয়ার্ড।মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ হাজার। মরহুম তালেব আলী মাস্টারের নাতি কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান মাহবুব।
কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান মাহবু্ব আরও বলেন, ২৯ নং ওয়ার্ডকে আমি স্মার্ট ওয়ার্ডে রূপান্তরিত করতে চাই। জনগণ অবশ্যই সব অন্যায় -অবিচারের জবাব ভোটের মাধ্যমে দিবে।
আরও জানা যায়, মোঃ মাহবুবুর রহমান মাহবুব ব্যক্তি জীবনে একজন সফল ব্যবসায়ী। কলেজ জীবনে ছিলেন তুখোড় ছাত্রনেতা।
দীর্ঘদিন যাবত সমাজসেবামূলক কার্যক্রমে নিজেকে ব্যস্ত রেখেছেন। মহামারি করোনাসহ বিভিন্ন দুঃখ, দুর্দশায় ছিলেন জনগণের কাছাকাছি। এছাড়া তার ছোটভাই মোখছেদুর রহমানেরও তরুণ প্রজন্মের আইকন হিসেবে পরিচিতি আছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অত্র ওয়ার্ডের উন্নয়নে আন্তরিক রয়েছেন সবসময়।
স্থানীয় বাসিন্দা আঃ রউফ বলেন, কাউন্সিলর হিসেবে মাহবুব ভাই পছন্দের শীর্ষে আশা করি আল্লাহ্ তাঁর স্বপ্ন পূরণ করবে।
এসময় কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান মাহবুব, সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।
