নিজস্ব প্রতিবেদক
জামালপুরের মাদারগঞ্জে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৫ সালের দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর আলীর বাড়িতে আয়োজিত দাওয়াতি মিশনে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি শাহজাহান আলী। সহকারী মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, জাকের পার্টি জামালপুর জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এমারত হোসেন মোল্লা ও মেলান্দহ উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জাকের পার্টির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ৪দিনব্যাপী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৪ উদযাপিত হতে যাচ্ছে। সেখানে দেশবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *