২০২২ সালের ০৩ এপ্রিল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গোয়াইলকান্দি, মীরবাড়ী মোরস্থ জনৈক মোঃ হাবিবুর রহমান (৪২) এর পান দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ৫৬ (ছাপ্পান্ন) গ্রাম হেরোইনসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কাজল মিয়া (২৬)‘কে গ্রেফতার করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১২, তারিখঃ ০৩/০৪/২০২২খ্রি.,ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(গ)/৪১, জিআর নং-৩০৮/২২, দায়রা নং-২৪১৭/২২। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১১/০৩/২০২৪খ্রি. তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ময়মনসিংহ আসামী মোঃ কাজল মিয়া (২৬)‘কে দোষী সাবস্থ করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এরই ধারাবাহিকতায়, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষনের মাধ্যমে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ কাজল মিয়া (২৬) এর অবস্থান নিশ্চিত হয়ে ইং ২৫/০৪/২০২৪খ্রি. তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে, র্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন গোয়াইলকান্দি (মীরবাড়ী মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কাজল মিয়া (২৬), পিতা-মৃত হরমুজ আলী, সাং-গোয়াইলকান্দি (মীরবাড়ী মোড়), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বর্ণিত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বেচ্ছায় স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
