ইমরুল আহসান

মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করায় ডেভেলপার প্রতিষ্ঠান জামিল বিল্ডার্স এর বিরুদ্ধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে ১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক দশটায়‌‌ ভুক্তভোগী মানুষ মানববন্ধন করেছেন। প্রধান ভুক্তভোগী কামরুল হাসান এর নেতৃত্বে মানববন্ধনে অনেকে অংশগ্রহণ করেন। তার স্বাক্ষরিত ও লিখিত বক্তব্য অনুযায়ী ময়মনসিংহের ১৭ নং জিলা স্কুল রোড “খান টাওয়ার” নির্মাণ কালে জামিল বিল্ডার্স এর স্বত্বাধিকারী হারিস কবির জামিল আইন অমান্য করে ‌ অবৈধভাবে নকশা বহির্ভূত ৭ম তলার উপর ৮ম তলা নির্মাণ করেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের একটি ‌ তদন্ত প্রতিবেদনে, ৮মতলা অবৈধভাবে নির্মিত হয়েছে বলে প্রতিয়মান হয়।‌ ভবনটির অবৈধ অংশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে ‌ জামিল বিল্ডার্স এর স্বত্বাধিকারী ‌ ও আবুল খায়ের গং মিলে মানবিক কারণ দেখিয়ে সময়ের আবেদন করেন। পরবর্তীতে আবুল খায়ের পুনরায় ১০/১১/২০২২ইং তারিখ সময় বর্ধিতকরণের আবেদন করেন। ইতোমধ্যে মাননীয় হাইকোর্টের রিট পিটিশন নং ১৫৫২৫, রায়ে আদেশ ‌হয়, খান টাওয়ারের অষ্টমতলা অবৈধ এবং তা আট সপ্তাহের মধ্যে অপসারণ করতে হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আদালতের আদেশ পালনে ব্যর্থ হয়। বিগত ২৬/৬/২০২৩ তারিখ ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ খান টাওয়ারের ৮ম তলা অপসারণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করলেও অজ্ঞাত কারণে তারা কোন আইনগত ব্যবস্থা না নিয়ে ফিরে আসে। মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করে উক্ত খান টাওয়ার ভবনটির অতিরিক্ত অংশ অপসারণ চান কামরুল হাসান ও এর সাথে সম্পৃক্ত জনগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *