ইমরান হোসেন
ময়মনসিংহ

এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় সাকিনস্থ মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজ গেইটের পার্শ্বে পাকা রাস্তার পাশ হইতে ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৬.৫৫ ঘটিকায় ২০ টি নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ খলিলুর রহমান খলিল (২৯), পিতা-মোঃ আবু সাইদ, মাতা-লিপি বেগম, সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরীর মোড় (আমজাদ বেপারীর বাড়ীর পাশে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ২০ টি নেশাজাতীয় ইনজেকশন এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *