মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমাণ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, সোমবার, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রংপুর রেঞ্জ পুনাক ও জেলা পুলিশ পুনাক, রংপুর ।
রংপুর রেঞ্জ পুনাকের সভানেত্রী শাহানা আক্তার আজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায়, রংপুর টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় রংপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী এবং রংপুর জেলা পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
