ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন এলাকা হতে ১২৫ (এক শত পঁচিশ বস্তা) অবৈধ ভারতীয় জিরা,জনসন্স বেবি সোপ ৫০গ্রাম ২১,৫৯৮ (একুশ হাজার পাঁচশত আটানব্বই)পিস,অবৈধ ভারতীয় কাপড় (থ্রীপিস,শাড়ী) ৪০ (চল্লিশ) বস্তা জব্দ করে র্যাব -১৪, সিপিএসসি,ময়মনসিংহ।
৯ ফেব্রুয়ারিতে র্যাব-১৪, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন মরাগাঙ্গের কান্দা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা , জনসন্স বেবি সোপ ৫০গ্রাম ও অবৈধ ভারতীয় কাপড় (থ্রীপিস,শাড়ী),বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র্যাব-১৪ এর নির্দেশক্রমে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গত ইং ১০/০২/২৫ খ্রি. তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন মরাগাঙ্গের কান্দা সাকিনস্থ পলাতক আসামী হাবিবুর রহমান (৩৫)এর বসত বাড়ির বসত ঘরের ব্যাটারি চালিত অটোরিকসা এবং গুরু রাখার কক্ষে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা, জনসন্স বেবি সোপ ৫০গ্রাম ও অবৈধ ভারতীয় কাপড় (থ্রীপিস,শাড়ী)উদ্ধার করে।এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলাতক আসামী মোঃ হাবিবুর রহমান (৩৫),সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ১২৫ (এক শত পঁচিশ) বস্তায় মোট ৩৭২০ কেজি অবৈধ ভারতীয় জিরা যার আনুমানিক মূল্য (৩৭২০×৭০০)=২৬,০৪.০০০/-(ছাব্বিশ লক্ষ চার হাজার),জনসন্স বেবি সোপ ৫০গ্রাম ২১,৫৯৮ (একুশ হাজার পাঁচশত আটানব্বই)পিস যার আনুমানিক মূল্য (২১,৫৯৮×৭০)=১৫,১১,৮৬০/-, অবৈধ ভারতীয় কাপড় (থ্রীপিস,শাড়ী) ৪০ (চল্লিশ) বস্তা যার আনুমানিক মূল্য (৪০×১,৫০,০০০)=৬০,০০,০০০/-, উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা, ভারতীয় শাড়ী ও কসমেটিকস শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীর বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় দুইটি পৃথক মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
