সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

“সুস্হ পরিবেশ, স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা ও জলাধার সংরক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন পরিচ্ছন্ন নগরী হিসেবে ওময়মনসিংহকে গড়ে তোলার যে উদ্যোগ কর্তৃপক্ষ গ্রহণ করেছে তা সকলের সম্মিলিত প্রয়াস ছাড়া পূর্ণ সফলতা পাবেনা। তিনি একটি সুস্থ ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ময়মনসিংহ নগরী উপহার দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এ পরিচ্ছন্নতা অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ এর পরিচালক, উপ-পরিচালক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *