সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

৫ এপ্রিল শনিবার ময়মনসিংহ উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টমী স্নানোৎসব। হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর ; এ মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের আশায় পূণ্যার্থীরা আদি ব্রহ্মপুত্র নদে স্নানে অংশ নিচ্ছেন। আশেপাশে জেলা উপজেলা থেকে স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে। এবার প্রচুর পরিমাণ স্নান ঘাট, স্নানঘাটে দল বেধে, সপরিবারে কেউবা এককভাবে ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী স্নানে অংশ নিয়েছেন । ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীস্নান উপলক্ষে আজ ভোর থেকে পূর্ণার্থীদের ভীড় পরিলক্ষিত হচ্ছে। বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নর নারী পূর্ণতালাভের আশা নিয়ে নদে তীর্থস্নান করে পাপ মুছন করছে।সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য এ সময় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় নদের তীর ও পাশ্ববর্তী এলাকা। ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেছেন। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান পুলিশ সুপারের দিক-নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের গতকাল রাত থেকেই নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করে প্রশংসিত হয়েছেন।ময়মনসিংহ সিটি করপোরেশন কাচারিঘাট এলাকায় নদের তীরে একটি সেড নির্মাণ করে নদে আগত সনাতন ধর্মাবলম্বীদের সহায়তার জন্য গতকাল শুক্রবার রাত থেকেই কাজ করছেন।স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার বলেন মসিকের কর্মকর্তাগন নদের তীরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদেরকে প্রয়োজনীয় সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন।সকাল থেকেই স্বাস্থ্য বিভাগে কর্মরত মোঃ সুরুজ ও হাবলুকে ঘাটে অবস্থান করছেন। দীপক মজুমদার আরও জানান পুলিশ সুপার নিজেই হাজির হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *