সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ ডিবি পুলিশ কর্তৃক এসআই (নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন ও এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ কেওয়াটখালী রেললাইন বাজার সংলগ্ন জনৈক দুলাল মিয়ার মার্কেটের সামনে সরকারি পাঁকা রাস্তার উপর হইতে ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ১৭.০০ ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১/ মোঃ জামাল (৫০), পিতা – মৃত আঃ বারেক, মাতা – মৃত পিয়ারা খাতুন, সাং – পায়ব (বক্তার বাড়ী), থানা – মুরাদ নগর, জেলা – কুমিল্লা, বর্তমান সাং – কালামিয়া বাজার (জনৈক উমান এর বাসার ভাড়াটিয়া), থানা – বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত, আসামীর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা আছে।

এসআই (নিঃ) মোঃ সোহরাব আল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধলা দক্ষিনপাড়া সাকিনস্থ জনৈক আঃ হাই এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ০৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২২.৩৫ ঘটিকায় ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১/ মোঃ নজরুল ইসলাম (২৩), পিতা – মৃতঃ নুরুল হক ফজি, মাতা – হারিজা খাতুন, সাং – ধলা নামাপাড়া, থানা – ত্রিশাল, জেলা – ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৫৫৫ পিস পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল ও ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বযকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *