ইমরান হোসেন
ময়মনসিংহ
এসআই(নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গামারীতলা পশ্চিমপাড়া সাকিনস্থ সুভাষ এর বাড়ীর পাশে ধোবাউড়া হইতে কলসিন্দুর বাজার গামী রাস্তা হইতে ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯.৪০ ঘটিকায় ২০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাজীব মিয়া (২৪), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ হালিমা বেগম, সাং-উত্তর মাইজপাড়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (১৯), পিতা-শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-উত্তর রাণীপুর এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ৩। ইসমাইল হোসেন (১৭), পিতা-শামসুল হক, মাতা-রোমেনা বেগম, সাং-উত্তর রাণীরপুর, ৪। মোঃ সুমন মিয়া (১৭), পিতা-মোঃ মজিবর রহমান, মাতা-জহুরা খাতুন, সাং-গোবরচনা, সর্ব থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ২০ বোতল ভারতীয় মদ এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
