মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪, আজ ভোট গ্রহণ চলছে। যথাযথ ভাবগম্ভীর্য ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে সম্মানিত আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থী হয়েছেন সভাপতি পদে এডভোকেট আলহাজ্ব মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট প্রবীর কুমার মজুমদার, এডভোকেট মশিউর রহমান ফারুক। সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট আনিসুর রহমান মোল্লা, এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল, এডভোকেট মিসেস তাহমিনা আশরাফী, অডিটর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট মোঃ নুরুল ইসলাম। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, এডভোকেট আবু রাসেল মিয়া, অ্যাডভোকেট মোঃ আজিজুল ইসলাম, এডভোকেট মোঃ শাহ সুলতান, অ্যাডভোকেট বদরুদ্দোজা রিয়াদ, এ্যাডভোকেট মিসেস মাহমুদা খানম শাপলা। সকল আইনজীবীদের অংশগ্রহণে এই প্রতিদ্বন্দ্বিতা বনঃ নির্বাচনে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আশা করা হচ্ছে।
