স্থানীয় প্রতিনিধি
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১২ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) মিঞা মোঃ জোবায়ের খালিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন চর কালীবাড়ী আসামীর নিজ সাকিনস্থ এলাকা হতে মারামারি মামলার আসামী ১।মোঃ ওয়াসিম (৩৫), পিতা-সুরুজ আলী, সাং- চর কালীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাটাখালী সাহেব কোয়াটার এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী ১। শাম বীন(৩৫), পিতা-মৃত বাদল বীন, মাতা-গীতা বীন, সাং-কাটাখালী সাহেব কোয়াটার, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সানকিপাড়া বাজার পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। মোকলেস (২৮), পিতামৃত-মোতালেব, ২। আব্দুল্লাহ (২৩), পিতামৃত-জাহাঙ্গীর, উভয় সাং-সানকিপাড়া, ৩। শফিকুল (৪৮), পিতামৃত-আতাব উদ্দিন, সাং-বলাশপুর, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) শামীমুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম সাকিনস্থ ভৈরব রেলক্রসিং সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। কাউসার (২২), পিতামৃত-জালাল উদ্দিন, মাতামৃত-আছিয়া বেগম, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) বিল্লাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন কাঠগোলা বাজার সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। নাজমুল হোসেন (২৩), পিতা-রুহুল আমিন, সাং-কাঠগোলা বালুর ঘাট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) আনোয়ার হোসেন, আলাউদ্দিন, এএসআই(নিঃ) রফিকুল ইসলাম, ফরহাদ উদ্দিন, ওমর ফারুক প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর ও ০১ টি সিআর বডি সহ সর্ব মোট ০৫টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন।
১। মোঃ জাহাঙ্গীর মীর (৩৫), পিতা-হারুনুর রশিদ মীর, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (রঘুরামপুর ) শম্ভুগঞ্জ চামড়া বাজার, বাবুল মেম্বারের বাড়ির পিছনে , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
২। মোঃ সবুজ মিয়া (৩২), চাঁন মিয়া, স্থায়ী : গ্রাম- শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ পশ্চিম বাজার (মানিক চেয়ারম্যানের বাসার সাথে)) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৩। মোছাঃ ছালেহা খাতুন (৪০), স্বামী-ইদ্রিস আলী ওরফে জিল্লুর রহমান, স্থায়ী: গ্রাম- শিকারী কান্দা (ছত্রপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
৪। রাতুল (পলাতক আসামী) (২২), হানিফ, স্থায়ী : গ্রাম- চর জেলখানা (চর জেলখানা (সিলভার ক্যাসল সোজা নদী পাড় হইয়া উত্তর দিকে মসজিদ সংলগ্ন),) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন।
১। মোঃ আব্দুস সামাদ (৩৫), পিতা-মৃতঃ সাদিক মিয়া, স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (ঝাউগড়া নয়াপাড়া) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
