সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
২০ জুন রোজ মঙ্গলবার বিকাল ০৪ টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন উমেদ আলী মাঠ প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ।
৮ দিনব্যাপী রথযাত্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ[ইসকন] ময়মনসিংহ এর উদ্যোগে।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ আকিঞ্চন গৌর দাস ব্রাহ্মচারী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর সাহা,
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
