স্থানীয় প্রতিনিধি

২০ জুন সনাতন যুব সংঘ এর আয়োজনে হালুয়াঘাট শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুয়েল আরেং,মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ধোবাউড়া) ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম ভূঞা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা ও মেয়র হালুয়াঘাট পৌরসভা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ এর সকল চেয়ারম্যান ও হিন্দু সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *