আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহে অব্যাহত যানজট, মাহে রমজানের পবিত্রতা রক্ষা, ছিনতাই, রাহাজানি, দূর্নীতি ও মাদক নির্মুলসহ আইন-শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবিতে ময়মনসিংহে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুম্মা জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে বড় মসজিদ থেকে মিছিল বের হয়ে নগরীর প্রদান-প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা কামরুল আহসান ইমরুল এর সভাপতিত্বে ও মহানগর জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘ময়মনসিংহ নগরে পরিকল্পিতভাবে যানজট তৈরি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত।’ এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.সামিউল হক ফারুকী।আরোও বক্তব্য রাখেন ও মহানগর জামাতে ইসলামীর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমীর মো : আব্দুল করিম, সেক্রেটারি, মুজাম্মেল হক আকন্দ, অধ্যক্ষ উসমান গণি,অধ্যক্ষ আতাউর রহমান,সহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব। সমস্ত অশ্লীলতা, বেহাপনা বন্ধ করতে হবে। দিনের বেলায় হোটেল – রেস্তোরাঁ বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকগণ কে আহবান জানান। আইনশৃঙ্খলা উন্নতি, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, মাদক সেবন, ছিনতাই, রাহাজানি, সর্বস্থরে দূর্নীতি ও গুপ্ত হত্যা বন্ধ করে দেশে স্ফীতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, ‘৫ জুলাই থেকে ছাত্ররা দেশকে নিয়ন্ত্রিত রাখতে পারলে এখন যখন প্রশাসন পরিপূর্ণ প্রস্তুত; এখন কেন চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ বেড়েই চলছে?’ নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ‘আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না, কিন্তু এই সুযোগে আইন-শৃঙ্খলার অবনতি হবে তা আমরা মেনে নিতে পারি না। প্রয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা নিন। স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্র সংগঠনের সহযোগিতা গ্রহণ করুন, কোন অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক আমরা চাই না এবং আমরা মেনে নিতে পারবো না।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *