সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কালিকাপুর সাকিনস্থ মোঃ সেলিম মিয়া এর বাড়ী সংলগ্ন উত্তর পাশে কালিকাপুর গ্রামের কাঁচা রাস্তা হইতে ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ০৯.৩০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সেলিম মিয়া (৫০), পিতা মৃতঃ আমজাদ আলী, মাতা-আবেতন নেছা, সাং-কালিকাপুর, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ০১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *