মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের পশ্চিম পাশে বাদশা মেম্বার এর কাঠের সমিল হতে চর ভবানী পুর গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা’র পাকা করণ কাজের নির্মাণ কাজ চলমান রয়েছে। যে রাস্তাটির নির্মাণ কাজের বাজেট প্রায় ১.৭০.০০০০/- (এক কোটি সত্তুর লক্ষ টাকা)।
উক্ত রাস্তাটির নির্মাণ কাজে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন বাঁধা দিলেও মানছেনা ঠিকাদার। ঠিকাদার তার লোকজন দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে অনায়াসে।
এ বিষয়ে স্থানীয় লোকজন বাঁধা দিলে ঠিকাদার এর ঘনিষ্ট লোক ফারুক বলে আমরা এভাবেই কাজ করে যাবো আপনারা কি করবেন করেন গা। আমারা ভালো ভাবে কাজ করতাছি। ৩/৪ নম্বর ইট গুলি তুলে নিতে বললে ফারুক বলে আমরা তুলে নিবো না। এই গুলি ভালো ইট। বহু রাস্তা বিভিন্ন জায়গায় করতেছি কোন অভিযোগ নেই। আর আপনাদের নিকট অভিযোগের শেষ নেই।
স্থানীয় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, উক্ত রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সার্বিক সহযোগিতা করার আশ্বস্ত করেন।
