সামদানি হোসেন বাপ্পি
নতুন বাজার রেলক্রসিং মোড় হতে আকুয়া বাঁশমল জামে মসজিদ পর্যন্ত ২০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু দিক-নির্দেশনায় উন্নয়ন অগ্রযাত্রা চলমান রয়েছে।
নগরের জলাবদ্ধতা নিরসন করার লক্ষ্যে হাতে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান এবং বর্তমানে ৮০% জলাবদ্ধতা নেই বললে চলে।
একটি আধুনিক পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়তে নিয়মিত কাজ করে যাচ্ছেন মসিক ।
এছাড়াও তিনি বলেন, নগরের মাঝে চলমান উন্নয়ন কাজের গুনগত মান নিশ্চিত রাখার জন্য এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়।
একটি স্মার্ট ময়মনসিংহ গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
