মোঃ ইমরুল আহসান

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ময়মনসিংহের তারাকান্দায় খবর পেয়ে বাল্য বিয়ে বন্ধ করেছে পুলিশ। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সিংহেরকান্দা গ্রামে ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে সদর উপজেলার ভাটিপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান মাহমুদের (২৩) বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে বিয়ে পড়ানোর আয়োজন চলছিল। পরে স্থানীয় একজন ইউএনও মিজাব রহমতকে ফোন করে বাল্যবিয়ের বিষয়টি জানান।

ইউএনও তারাকান্দা থানায় বাল্য বিয়ের বিষয়টি জানান, থানার (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা, ছেলের বাবা ও কাজিকে আটক করে থানা নিয়ে আসে। মেয়েকে বাল্যবিয়ে দেবেন না শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পর ইউএনও শনিবার দুপুরে মেয়ের বাড়িতে গিয়ে কাজি মো. আতাউর রহমানকে ২০ হাজার ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *