ভৈরব উপজেলা প্রতিনিধি

ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন করা হয়ছে। (২০ আগস্ট) রোববার বেলা সাড়ে ১২ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ভার্চুয়াল জুম প্লাটফর্মের মাধ্যমে এ ভবনটি উদ্বোধন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ভৈরব উপজেলা তাঁতারকান্দি এলাকায় ০২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ০৪ তলা বিশিষ্ট এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টিত হয়।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের এর সভাপতিত্বে সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার – ভূমি – মো,ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভৈরব থানা অভিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আল।ভৈরব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকী বিল্লাহ,, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি রহুল আমিন ও তালাওয়াত হোসেন বাবলা,উপজেলা ইঞ্জিনিয়ার আবুল হাসনাত ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,,রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *