স্থানীয় প্রতিনিধি
১৩ জুন মঙ্গলবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ আলী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মচারীগন।
আগামী ১৮জুন রোজ রবিবার সারা দেশব্যাপী জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মী ও সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান করেন মসিক স্বাস্থ্য বিভাগ।
