মোঃ ইমরুল আহসান
গত ২৫ জানুয়ারি ১৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/ অমর্ত্য মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নন্দীপাড়া সাকিনের আলী হোসেন মেম্বারের পানির সেচের ডিপ মেশিনের পূর্ব পাশে ধান্যদৌল থেকে নাইঘরগামী শান্তিরোড নামক পাকা রাস্তার উপর হতে ১৬ (ষোল) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন(৩৫), পিতা-তৈয়ব আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং-নাইঘর (নোয়াপাড়া), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় ব্রাহ্মনপাড়া থানার মামলা নং- ১৯, তারিখ-২৫ জানুয়ারী ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।
