মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আবারও ২ দিনের ব্যবধানে (৩ অক্টোবর) ১৫ মেট্রিকটন আলু বোনারপাড়া বাজারের আড়ৎদারদের মাঝে বিভাজন করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইছাহাক আলী ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন।

গোবিন্দগঞ্জ হিমাগ্রী লিমিটেড থেকে আলু সংগ্রহ করে বোনারপাড়া বাজারে সরেজমিনে গিয়ে ১৫মেট্রিকটন আলু আড়ৎদ্বারদের মাঝে বুঝিয়ে দেয়া হয়।

উল্লেখ্য যে, গ্রাহক পর্যায়ে আলু ৩৬টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশনা প্রদান করার পর সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার এরুপ উদ্যেগে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বোনারপাড়া বাজারের আড়ৎদার রেজাউল করিম জানান, উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের আলু সরবরাহ দেয়ায় আমাদের বাহির থেকে আলু ক্রয় করতে আর হয়রানির স্বীকার হতে হচ্ছেনা।

ক্রেতা ডাব্লু মিয়া জানান, প্রতি কেজি আলু ১৫ টাকা কম পাওয়ায় উদ্ধৃত্ত টাকা দিয়ে অন্য তরকারি ক্রয় করতে পাচ্ছি। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার এরুপ উদ্যোগ অব্যহত রাখার অনুরোধ জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *