মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক, শিক্ষকতা একটি মহান পেশা।শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর —অধ্যক্ষ এ‌কেএম আব্দুর নুর।

৫ অ‌ক্টোবর গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে বাসু‌দেবপুর চন্দ্র কি‌শোর স্কুল এন্ড ক‌লে‌জের উ‌দ্যো‌গে বিশ্ব শিক্ষক দিবস
উদযাপন উপল‌ক্ষে র‍্যালী পরবর্তী আ‌লোচনা সভায় উপ‌রোক্ত কথাগু‌লি ব‌লেন,বাসু‌দেবপুর চন্দ্র কি‌শোর স্কুল এন্ড ক‌লে‌জের অধ্যক্ষ এ‌কেএম আব্দুর নুর। তি‌নি আ‌রো ব‌লেন, শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। যার ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।

অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন, সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান, নারায়ণ চন্দ্র সরকার, বিদ্যুৎ কুমার বিশ্বাস, আতাউর রহমান মন্ডল, রনক জাহান, প্রভাষক এ বি এম শহিদুল ইসলাম, সিনিয়র প্রভাষক তহমিনা বেগম, নবিউল ইসলাম,রুহুল কুদ্দুস, বোজিনা বানু, প্রভাষক আব্দুল হাই মন্ডল, শাহজাহান ইসলাম, ফেরদৌসী আক্তার,বাকি বিল্লাহ, কল্পনা রানী, শরিফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মামুন-উর-রশিদ, মনিউল হাসান, প্রদীপ চন্দ্র পাল, নামির উদ্দিন, তপন কুমার বর্মণ ও প্রভাষক আব্দুল রশিদ মিয়া।

এর আ‌গে “সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‍্যালী ক‌লেজ ক্যাম্পাস এর সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে। এসময় অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপ‌স্থিত ছি‌লেন। এছাড়া দিবসটি উপলক্ষে গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *