জামালপুরের দেওয়ানগঞ্জ থানা এলাকা হতে লক্ষাধিক টাকা মূল্যের নেশা জাতীয় Buprenorphine ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

৮ মে ১৭.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, জামালপুর ক্যাম্প জানতে পারে যে, দিনাজপুর জেলা হতে নেশা জাতীয় ইনজেকশন সংগ্রহ করে ০১ জন মাদক মাদক কারবারী ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ পাওয়ার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন দক্ষিণ চিকাজানী চৌরাস্তা মোড় সংলগ্ন রসনা বিলাস নামক খাবারের হোটেলের সামনে অবস্থানকালে মোঃ সোহরাব মন্ডল (৩৫), পিতা-শামসুদ্দীন মন্ডল, সাং-খিয়ার দূর্গাপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে তল্লাশী করে বাজারের ব্যাগের ভিতরে থাকা ৯৯০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন, ০১ টি মোবাইল সেট (সীমসহ), নগদ-১০০৪/- (এক হাজার চার) টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। উদ্ধারকৃত জব্দকৃত ইনজেকশনের আনুমানিক মূল্য = ৪, ৯৫,০০০/- (চার লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন সংগ্রহ করে নিজেদের পরিচয় গোপন রেখে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় নেশা জাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করতঃ আসামী হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *