বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম বীরত্বপূর্ণ কাজ এবং আভিযানিক সাফল্যের জন্য ময়মনসিংহ জেলা পুলিশকে ৫ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন।
মাননীয় আইজিপির এই স্বীকৃতি ময়মনসিংহ জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের কর্মস্পৃহা এবং মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্রাপ্তিতে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম কে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।
