মোঃ ইমরুল আহসান
১২ জুলাই রাত ৮.০০ ঘটিকায় জেলাপ্রশাসকের বাসভবন, ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস কে বিদায় ও নবাগত বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহ আলম, মহাপরিচালক, নেপ, ময়মনসিংহ, মো: ইউসুফ আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন, ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং সহকারী কমিশনারবৃন্দ (ভূমি)।
