মোঃ ইমরুল আহসান
০১ লা ফেব্রুয়ারি২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১৯:২০ ঘটিকায় র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনা করার অপরাধে ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-দক্ষিণ কলমেশ্বর, থানা-গাঁছা, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১। ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, ২। ০১টি ইনকোডার, ৩। ০১টি রিসিভার, ৪। ০১টি মডুলেটর, ৫। ০২টি এন্টিনা ও ৬। ০৩টি এলএনবি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশী স্যাটেলাইট থেকে বিদেশী বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের নিকট বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল।
