মোঃ ইমরুল আহসান
গত ইং৩১/১০/২০২৩ তারিখ জনৈক মফিজুল ইসলাম, সাং- বটগাছিয়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ থানায় আসিয়া সাধারন ডায়েরী করেন যে, তাহার ছোট ভাই ৬মাস যাবত মালয়েশিয়াতে থাকে। সেখান হইতে তাহার ভাইয়ের কাছে (বাংলাদেশে) ৪০,০০০/-হাজার টাকা পাঠাতে চাইলে তাহার ভাই মফিজুল একটি বিকাশ নম্বর দিলে তাহার ছোট ভাই মালয়েশিয়া হইতে টাকা পাঠানো কালে ভূল বশতঃ অন্য একটি নম্বরে টাকা পাঠিয়ে দেয়। বাদী উক্ত বিষয়ে অভিযোগ দায়ের করিলে বাংলাদেশ পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় ভোলা জেলা হইতে বাদীর ভূলে যাওয়া ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা উদ্ধার পূর্বক বাদীকে বুঝিয়ে দেওয়া হইল।
