হৃদয় রায় সজীব
নেএকোনা জেলা প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেছেন, দেশে আজ গণমাধ্যমের উন্মেষ ঘটেছে। সাংবাদিকতা এগিয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতা যেমন মানুষের কল্যাণ বয়ে আনে তেমনি সরকারকেও সতর্ক করে।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে নেত্রকোণায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১১ টায় জেলা পাবলিক হলে বাংলাদেশ আওয়ামী লীগ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে স্মার্ট কর্ণার উদ্বোধন ও রোড টু স্মার্ট বাংলাদেশ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মন্ত্রী পরিষদ সচিব আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক জেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান রতন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক পৌর আ’লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র জেলা ছাত্রলীগের রবিউল আওয়াল শাওন সাধারণ সম্পাদক সোবায়েল আহাম্মদ খান সহ জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেলা তিনটায় জেলা কার্যালয়ে স্মার্ট কর্ণার উদ্বোধনের পর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড. শামছুর রহমান ভিপি লিটন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এবং রাষ্ট্রীয় সকল সুবিধা জনগণের দোড়গোঁড়ায় পৌঁছে দিতেই এই স্মার্ট কর্ণার চালু করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *