মোঃ ইমরুল আহসান
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকার বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার এসআই পেয়ার আহমদ। তিনি বলেন, লাশের পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যবসায়ীর ছেলে এনামুল হক বলেন, সকালে বড় ভাই মোবাইল খুঁজতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবার লাশ মেঝেতে পড়ে আছে। তখন আমরা পুলিশে খবর দিই। বাবা ব্যবসা করতেন, কিন্তু কারও সঙ্গে শত্রুতা ছিল না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *